মুক্তিযোদ্ধা মোকছেদ মিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ছোট সিধুলকুরা গ্রামের মুক্তিযোদ্ধা মো. মোকছেদ মিয়া চার বছর ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। সামান্য যে সহায়-সম্বল ছিল, তা বিক্রি করে দীর্ঘদিন তিনি রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে মুক্তিযোদ্ধা ওয়ার্ডে চিকিত্সা নিয়েছেন; কিন্তু সুস্থ হননি। অর্থাভাবে বর্তমানে তিনি মধ্য বাড্ডার মো. মফিজ উদ্দিন ভূঁইয়ার বাড়িতে আশ্রয় নিয়েছেন। চিকিত্সকেরা তাঁকে নিয়মিত ওষুধ সেবন ও ইনহেলার নিতে বলেছেন। এ জন্য মাসে অন্তত ১০ হাজার টাকা প্রয়োজন। তাঁর মতো দরিদ্র ভূমিহীন মুক্তিযোদ্ধার পক্ষে এই টাকা জোগাড় করা একেবারেই অসম্ভব। এ অবস্থায় দুই সন্তানের বাবা মোকছেদ মিয়া তাঁর চিকিত্সার জন্য সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তি এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মফিজ উদ্দিন ভূঁইয়া, সঞ্চয়ী হিসাব নম্বর ৩৪০১৪৭৩১, সোনালী ব্যাংক, বাড্ডা শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।