মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির ৪৫ জনের তালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি ৪৫ জন মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করেছে। এই উপজেলায় মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ১৪৭ জন আবেদন করেছিলেন। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ইউএনওর কার্যালয়ে ৪৫ জনের তালিকা টাঙানো হয়। ২৮ জানুয়ারি যাচাই-বাছাই কমিটি মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মজিদ গতকাল দুপুরে মুক্তিযোদ্ধা সংসদে বলেন, এর আগে এই উপজেলায় ১৭৬ জন মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত ছিলেন। এর মধ্যে মন্ত্রণালয় ৬৮ জন মুক্তিযোদ্ধার তালিকা স্থগিত করে। এসব স্থগিতকৃত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ভারতীয় তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত থাকার পরও কয়েকজনসহ ১৪৭ জন মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করেন।
উপজেলা যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব ও ইউএনও শাহেদ পারভেজ বলেন, ৪৫ জনের তালিকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।