মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরু মঙ্গলবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে। এর আগে ১৮ ফেব্রুয়ারি ও ২৪ এপ্রিল দুই দফায় কমিটির সদস্যসচিব ছাড়া অন্য সব সদস্য অনুপস্থিত থাকার কারণে এ কার্যক্রম স্থগিত হয়ে যায়।
গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব ইসরাত সাদমীনের জারি করা অফিস আদেশের মাধ্যমে ওই তথ্য জানা গেছে।
অফিস আদেশ অনুসারে, ১৬ মে মঙ্গলবার মহেড়া, জামুর্কী, বানাইল ও বাঁশতৈল ইউনিয়নের এবং পরদিন ১৭ মে বুধবার ভাতগ্রাম, বহুরিয়া, গোড়াই, ভাওড়া, আজগানা, উয়ার্শি, আনাইতারা ও মির্জাপুর পৌর এলাকার আবেদনকারী মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম হবে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস বলেন, এখন নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই চলবে।