মুক্তিযোদ্ধা শান্তি সাহার নামে সড়কের নামকরণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের একটি সড়ক মুক্তিযোদ্ধা চিকিৎসক শান্তি সাহার (৮৪) নামে নামকরণের দাবি জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। গত বুধবার সন্ধ্যায় নবীনগর বড় বাজার প্রাঙ্গণে চিকিৎসক শান্তি সাহা স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি জানান।সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক সরকার। বক্তব্য দেন স্থানীয় সাংসদ শাহ জিকরুল আহমেদ, সাবেক সচিব শাহজাহান সিদ্দিকী বীর বিক্রম, প্রয়াত শান্তি সাহার জামাতা জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাশ, আয়কর উপদেষ্টা এস আর সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদেক মিয়া, স্মরণসভা উদ্যাপন পরিষদের আহ্বায়ক আহমেদ হোসেন প্রমুখ। উপস্থাপনা করেন স্মরণসভা উদ্যাপন পরিষদের সদস্যসচিব প্রথম আলোর প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ। সভায় বক্তারা আকবর আলি খানের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শান্তি সাহার নামে একটি সড়কের নামকরণের দাবি জানান। মুক্তিযোদ্ধা শান্তি সাহা গত ৪ জানুয়ারি মারা যান।