মুক্তিযোদ্ধা সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ২৯ জন খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল শনিবার বিকেলে করপোরেশনের অতীন্দ্র মোহন রায় মিলনায়তনে সংবর্ধনার অনুষ্ঠান হয়। মেয়র মো. মনিরুল হকের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়।