মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ঘিরে সরগরম পটিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন ঘিরে সরগরম পটিয়া। প্রার্থীদের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে উপজেলা সদর। ৪ জুন একযোগে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা ও উপজেলা ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা যায়, ১১টি পদে পটিয়ায় আওয়ামী লীগ ও সিপিবি-সমর্থিত পৃথক তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এগুলো হচ্ছে আওয়ামী লীগ-সমর্থিত নুর মোহাম্মদ-আবদুল মান্নান, সিপিবি-আওয়ামী-সমর্থিত ফজল আহমদ-মোস্তাফিজুর রহমান ও আওয়ামী লীগ-সমর্থিত মো. মহিউদ্দিন-কামাল উদ্দিন চৌধুরী পরিষদ। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পটিয়া উপজেলায় মোট ভোটার ৩৫৬। ৪ জুন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ে ভোট অনুষ্ঠিত হবে। একজন ভোটার কেন্দ্রের ৪১, জেলার ১৭ ও উপজেলার ১১ জনকে ভোট দিতে পারবেন।