মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনে ভোটকেন্দ্র দখল, ভোট ডাকাতি ও সাজানো ফলাফলের অভিযোগ করেছেন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আহাদ চৌধুরী। গতকাল শুক্রবার ঢাকা
রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আবদুল আহাদ চৌধুরী বলেন, ১০টির বেশি জেলায় পূর্বপরিকল্পনা অনুযায়ী ভোটকেন্দ্র দখল করা হয়। এ ছাড়া কারচুপির মাধ্যমে ফলাফল পাল্টে দেওয়া হয়। তিনি এ নির্বাচন বাতিল করার দাবি জানান। বিজ্ঞপ্তি৷