মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে বাধা নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচনের তফসিল অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল সোমবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এই স্থগিতাদেশ দেন।কমিশনের আইনজীবী আবদুল মতিন খসরু প্রথম আলোকে জানান, হাইকোর্টের রায়ের কার্যকারিতা আরও আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।