মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠান দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৪ বছরে পা রাখল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। গতকাল বৃহস্পতিবার সংগঠনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ করেছে সংগঠনের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
এ উপলক্ষে গতকাল মানিক মিয়া এভিনিউয়ে মুক্তিযোদ্ধারা সমবেত হন। সেখান থেকে তারা ব্যানার-ফেস্টুন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিসংবলিত একটি মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যান। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সেখানেই একটি সমাবেশ করেন তাঁরা। সমাবেশে বক্তারা বলেন, জাতীয় নির্বাচন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। কিন্তু জাতীয় নির্বাচন হয়ে গেলেও সারা দেশের মুক্তিযোদ্ধা সংসদে তালা ঝুলছে। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলও প্রশাসকের মাধ্যমে চলছে। বিজ্ঞপ্তি।