মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন ২১ অক্টোবর
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে।নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৬ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৮ সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ তারিখ ১ অক্টোবর।
আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগে সংবাদ সম্মেলন করে এই নির্বাচনী তফশিল ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব ও এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, গতকাল বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়।খসড়া অনুযায়ী এ নির্বাচনে মোট ভোটার এক লাখ ৭১ হাজার।সারা দেশে ৫৬০টি কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।এই নির্বাচনে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মোট পদ ৪১টি।জেলা ও মহানগর কমান্ডের পদ ১৭টি ও উপজেলা কমান্ডের পদ ১১টি।এসব পদে সারা দেশে ভোট গ্রহণ করা হবে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালের ২৬ জুন।