মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন ২১ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৬ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৮ সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১ অক্টোবর।
গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগে সংবাদ সম্মেলন করে তফসিল ঘোষণা করেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, নির্বাচনে মোট ভোটার এক লাখ ৭১ হাজার। সারা দেশে ৫৬০টি কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মোট পদ ৪১টি। জেলা ও মহানগর কমান্ডের পদ ১৭টি ও উপজেলা কমান্ডের পদ ১১টি। মুক্তিযোদ্ধা সংসদের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১০ সালের ২৬ জুন।