মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন ২৬ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং জেলা ও উপজেলা নির্বাচন আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে। এর আগে ১৯ মে প্রকাশ করা হবে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত ভোটার তালিকা। গতকাল মঙ্গলবার মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের জন্য গঠিত তফসিল নির্বাচন কমিশন কার্যালয় থেকে ঘোষণা করা হয়েছে। নির্বাচন সম্পন্ন করতে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিশন গঠন করা হয়েছে।