মুক্তিযোদ্ধা সনদ: দুদকের চিঠি পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়
অনিয়ম করে মুক্তিযোদ্ধার সনদ নেওয়ায় চার সচিব ও একজন যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া চিঠি পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁরা চিঠিটি পেয়েছেন। এখন যাচাই–বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গত সোমবার ওই পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে সুপারিশ করে চিঠি পাঠায় দুদক।
অভিযুক্ত সচিবেরা হলেন স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন মিয়া, সদ্য ওএসডি হওয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, সরকারী কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান (বর্তমানে প্রতিমন্ত্রী মর্যাদায় বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান) ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) আবুল কাশেম তালুকদার। দুদকের অনুসন্ধানে তাঁদের মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার প্রক্রিয়ায় অনিয়মের সত্যতা মিলেছে।
আরও জানতে পড়ুন
পাঁচ সচিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলেছে দুদক