মুক্তিযোদ্ধা সমবায় সমিতির জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে মুক্তিযোদ্ধা সমবায় সমিতির অর্ধকোটি টাকা মূল্যের প্রায় ১১ শতক জমি স্থানীয় কয়েকজন প্রভাবশালী দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা এ অভিযোগ করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি গাজী আবদুল কাদের লিখিত অভিযোগে বলেন, সখীপুর মৌজার ২৩ নম্বর খতিয়ানের ১০৩২ দাগে এ সমিতির ১১ শতক জমি স্থানীয় বাবুল মিয়া, নাসির উদ্দিন ও এক নারী দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন। সেখানে বাসাবাড়ি ও দোকানপাট গড়ে তোলা হয়েছে। সংবাদ সম্মেলনে শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বাবুল মিয়ার দাবি, ‘জমিটি আমরা দখল করিনি, ওয়ারিশ সূত্রে পেয়েছি।’