মুক্তিযোদ্ধা সাফিনা অসুস্থ হয়ে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাফিনা লোহানী ডায়াবেটিস, শারীরিক দুর্বলতা, উচ্চ রক্তচাপ, স্ট্রোক ও কিডনি রোগে আক্রান্ত হয়ে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
১৯৭১ সালে স্বামী আমিনুল ইসলাম চৌধুরী যুদ্ধে যাওয়ার পর শ্বশুড়বাড়িতে আশ্রয় নেন সাফিনা। তখন মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও গোলাবারুদ প্রতিদিন তাঁর কাছে লুকিয়ে রাখা হতো। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফু, সম্পাদক হাসান আরিফ, মুক্তিযুদ্ধ জাদুঘরের মফিদুল হক এবং হসপিটালের ডাইরেক্টর অপারেশন ও মার্কেটিং মাহবুবুল আলম বাবু তাঁর চিকিৎসার তদারক করছেন। বিজ্ঞপ্তি।