প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন ধরে বহুমূত্র ও রক্তচাপে ভুগছেন ব্রাহ্মণবাড়িয়ার নবী-নগর উপজেলার আদালতপাড়ার মুক্তিযোদ্ধা এ কে এম সামসুদ্দিন আহমেদ (৫৬)। তিন মাস ধরে হূদরোগে ভুগছেন তিনি। তাঁকে ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসকেরা। এ জন্য তিন থেকে চার লাখ টাকা লাগবে বলে তাঁরা জানিয়েছেন। কিন্তু এত টাকা জোগাড় করা দরিদ্র মুক্তিযোদ্ধা সামসুদ্দিনের পরিবারের পক্ষে সম্ভব নয়। এ অবস্থায় বীর এই মুক্তিযোদ্ধাকে বাঁচাতে দেশের হূদয়বান ও দানশীল ব্যক্তি এবং সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: এ কে এম সামসুদ্দিন আহমেদ, সঞ্চয়ী হিসাব নম্বর: ৯৯৩৪-৬, পূবালী ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখা। বিজ্ঞপ্তি।