মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলেন ৪১ বীরাঙ্গনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ৪১ জন বীরাঙ্গনা। গতকাল সোমবার তাঁদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত নারীদের এর আগে বীরাঙ্গনা স্বীকৃতি দিয়ে সম্মান জানানো হয়। পরে তাঁদের প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আরও বেশি সংখ্যক বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি সরকার দিতে চায়, তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তাঁদের সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে। মুক্তিযুদ্ধে দেশের স্বার্থে বীরাঙ্গনারা অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন। তাঁদের অবদান কখনোই ভোলা যাবে না। মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে আগামী বছরের জুনের মধ্যে তাঁরা আবেদন করতে পারবেন বলে জানান তিনি।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সূত্র জানায়, মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে আরও ৫০০ বীরাঙ্গনার তালিকা এখন যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।