মুক্তিযোদ্ধা হোসেন হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলার অন্যতম আসামি গোলাম রব্বানী (২২) নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ডিবি পুলিশের এসআই আবদুস সালামের নেতৃত্বে একটি দল তাঁকে গ্রেপ্তার করে কুড়িগ্রামে নিয়ে আসে। রাত নয়টায় পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ।
গোলাম রব্বানীর বাড়ি রাজারহাটের উমরমজিদ ইউনিয়নের ঘুমারু ভীমশীতলা গ্রামে।
উল্লেখ্য, গত ২২ মার্চ কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়া এলাকার নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় মুক্তিযোদ্ধা হোসেনকে।