মুক্তিযোদ্ধাকে অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা কাজী আজিজুল ইসলামকে সম্মাননা ও আর্থিক সহায়তা দিয়েছে এক্স আইডিয়াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে ঢাকার একটি ছাত্র সংগঠন। এ উপলক্ষে লালপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে গতকাল শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি আরিফ হোসেন। এতে লালপুর ইউপির চেয়ারম্যান মোখলেছুর রহমান, সদস্য তৌহিদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা এস এম রাহাত প্রমুখ উপস্থিত ছিলেন।