মুক্তিযোদ্ধাকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার একরামুল হককে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন একরামুল হক বলেন, গত শুক্রবার জুমার নামাজ শেষে তিনি মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। উপজেলা শহরের ইসলামবাগ এলাকায় পৌঁছালে একটি টেম্পো তাঁকে চাপা দেওয়ার চেষ্টা করে। টেম্পোটির ধাক্কায় তিনি পড়ে যান। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
একরামুল হক জানান, টেম্পোতে থাকা ছয়-সাতজন ব্যক্তির প্রত্যেকের মুখে দাড়ি ও মাথায় টুপি ছিল। একরামুল অভিযোগ করেন, সম্প্রতি তিনি গণজাগরণ মঞ্চে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে বক্তৃতা করেন। ওই মঞ্চে সৈয়দপুরের রাজাকার-আলবদর বাহিনীর সদস্যদের তালিকা প্রকাশ করা হয়। এ কারণে জামায়াত-শিবিরের কর্মীরা তাঁকে হত্যার চেষ্টা করেছেন।