মুক্তিযোদ্ধাকে জেলা পরিষদ চেয়ারম্যান নিয়োগের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজিম উদ্দিন আহমেদকে নিয়োগ দেওয়ার দাবিতে সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা। জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গতকাল মঙ্গলবার দুপুরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হারুন আল রশীদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ডেপুটি কমান্ডার জিয়াউল ইসলাম, মীর বুলবুল, নজরুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযোদ্ধাদের সুযোগ করে দিতে হবে। বক্তারা ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনকে ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান।