মুক্তিযোদ্ধাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে ৬৫ বছর বয়সী মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ পাইন ও তাঁর স্ত্রী মরিয়ম বেগমকে জুতাপেটার ঘটনার বিচার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছে ওই থানার মুক্তিযোদ্ধা সংসদ। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারকলিপি দেন মোহাম্মদপুর থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুর রব ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু সহিদ বিল্লাহ।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে মিজানের নির্দেশে যুবলীগের স্থানীয় কিছু কর্মী গত ১৮ ফেব্রুয়ারি সৈয়দ আহমেদ ও তাঁর স্ত্রী মরিয়ম বেগমের ওপর চড়াও হন। তাঁরা এই দম্পতিকে লোকজনের সামনে জুতাপেটা করেন।