মুক্তিযোদ্ধাকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রামে খবির উদ্দিন (৬৪) নামের এক মুক্তিযোদ্ধাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে গোয়ালগ্রামের মাঠে একটি গভীর নলকূপের ঘরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ছয়টার দিকে এক ব্যক্তি ওই ঘরে নলকূপ চালু করার জন্য পাহারাদারকে বলতে গেলে ঘরের মধ্যে ওই মুক্তিযোদ্ধাকে গলা ও মুখে মাফলার পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। স্থানীয় শ্যামপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করেন।দৌলতপুর থানার ওসি লুৎফর রহমান বলেন, কী কারণে ওই মুক্তিযোদ্ধা খুন হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। বোয়ালিয়া ইউপির সদস্য মনিরুজ্জামান বলেন, খবির উদ্দিন একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি দুই বছর ধরে গ্রামের একটি গভীর নলকূপের পাহারাদার ও চালক ছিলেন।