প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে ৪০ জন দুস্থ মুক্তিযোদ্ধাকে আর্থিক অনুদান দিয়েছে জেলা পরিষদ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ অনুদান দেওয়া হয়। এ উপলক্ষে জেলা পরিষদ ভবনের ড. সেলিম আল দীন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এহছানুল পারভেজ। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ তায়বুল হক, ফেনী চেম্বারের সভাপতি আইনুল কবির শামীম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, প্রেসক্লাবের সভাপতি নুরুল করিম মজুমদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন। অনুষ্ঠানে ৪০ জন দুস্থ ও অসচ্ছল মুক্তিযোদ্ধার প্রত্যেকের হাতে পাঁচ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। ফেনী অফিস|