মুক্তিযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার প্রতিবাদে গতকাল বুধবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৭ ডিসেম্বর মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামে মুক্তিযোদ্ধারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেন। এ সময় একদল দুষ্কৃতকারী তাঁদের ওপর হামলা করে। এতে পাঁচজন আহত হন। এ ঘটনায় ১৮ জনকে আসামি করে মামলা করা হয়। আবদুল হাই ও আরিফুল ইসলাম নামে দুজনকে গ্রেপ্তারও করা হয়। পরে তাঁরা আদালত থেকে জামিনে মুক্তি পান।মামলার তদন্তকারী কর্মকর্তা জিয়াউল ইসলাম মুক্তিযোদ্ধাদের সভায় হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো মামলার তদন্ত চলছে।এ ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে একটি মিছিল মাওনা চৌরাস্তা ও বাজার রোড প্রদক্ষিণ করে। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাইওয়ে থানার পাশে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় যুবলীগের সদস্য হারুন-অর-রশীদের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গণির পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শ্রীপুর পৌর মেয়র ও জেলা শ্রমিক লীগের সভাপতি আনিছুর রহমান, বিশেষ অতিথি শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।