মুক্তিযোদ্ধাদের তথ্যভান্ডারে মাতার নাম ও ডাকঘর উল্লেখ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন মুক্তিযোদ্ধাদের খসড়া তথ্যভান্ডারে মুক্তিযোদ্ধাদের তথ্যের সঙ্গে তাঁদের মাতার নাম ও ডাকঘরও উল্লেখ করতে হবে। এ বিষয়ে একটি ছক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের তাঁদের মাতার নাম ও ডাকঘর অন্তর্ভুক্ত করে ই-মেইলের মাধ্যমে ৩০ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে [email protected] ঠিকানায় অথবা কম্পিউটার থেকে প্রিন্ট করে ছকটিতে মাতার নাম ও ডাকঘর অন্তর্ভুক্ত করে সরাসরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবুল কাসেম তালুকদার, কক্ষ নম্বর ৭০৯-এ পাঠাতে বলা হয়েছে। তথ্য বিবরণী।