মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভায় সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের নতুন প্রজন্ম মঞ্চে জামায়াত-শিবির কর্মীদের হামলা-ভাঙচুরের নিন্দা এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছে ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদ।গতকাল মঙ্গলবার বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়।জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ডেপুটি কমান্ডার এ বি এম বাহার, মো. শাহজাহান মাস্টার, শরীয়তউল্লা বাঙ্গালী প্রমুখ। বক্তারা বলেন, গত শুক্রবার ফেনী পৌর ইমাম কমিটির উদ্যোগে মহানবী (সা.)কে কটূক্তির প্রতিবাদে আয়োজিত মিছিল থেকে জামায়াত-শিবিরের কর্মীরা শহীদ মিনারে হামলা করে মুক্তিযুদ্ধের নতুন প্রজন্মের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং মহান একুশে ফেব্রুয়ারির অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রদত্ত পুষ্পস্তবকগুলো ভেঙে তছনছ করেন।