মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমানের কটূক্তির প্রতিবাদে গতকাল শনিবার পাবনার বেড়ায় মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বেড়া মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর বেড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গিয়ে সেটি শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসাহাক আলী, বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা জানিয়ে তারেক রহমানের দ্রুত শাস্তি দাবি করেন।