মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে বোমা হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে তাঁরা দায়িত্বে অবহেলার অভিযোগে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের দাবি জানান। মুক্তিযোদ্ধারা বলেন, ১০ জানুয়ারি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে পেট্রলবোমা নিক্ষেপ করা হলেও থানার ওসি আবুল খায়ের ঘটনাস্থলে আসেন পরের দিন বিকেলে। এ ছাড়া ঘটনাটি গণমাধ্যমে প্রকাশে তিনি সাংবাদিকদের নিরুৎসাহিত করেন বলেও অভিযোগ উঠেছে। তাই দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁকে প্রত্যাহারের দাবি জানানো হয়।