মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউপির চেয়ারম্যান পদে একাত্তরের কুখ্যাত রাজাকার চাঁদ আলী শিকদারের ছেলে মো. মিজানুর রহমান শিকদারকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ায় গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন। উপজেলা সদরে বিক্ষোভ শেষে স্থানীয় স্বাধীনতা স্কয়ারের সামনে আয়োজিত মানববন্ধনে শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার প্রমুখ বক্তব্য দেন। তাঁরা দাবি করেন, চাঁদ আলী শিকদার মুক্তিযুদ্ধ চলাকালে স্থানীয় ১৪ জন মুক্তিযোদ্ধা হত্যার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর ছেলে হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার কোনো অধিকার মিজান শিকদারের নেই।