মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা সংসদের আসন্ন নির্বাচন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর জনমিলনকেন্দ্রে গতকাল মঙ্গলবার কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা হয়েছে। বেলা দুইটার দিকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মো. বেলায়েত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আহাদ চৌধুরী। কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য পদপ্রার্থী মো. খালেকুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ওয়াকার হাসান, কে এম খন্দকার মোদাচ্ছের, মহিউদ্দীন আহমেদ, আলেকজান্ডার রড্রিক, আবুল হাসেম, আ ফ ম শাহাজাদুল ইসলাম প্রমুখ।