মুক্তিযোদ্ধাদের মধ্যে গবাদিপশু ও অর্থ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পঞ্চগড়ের অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে গরু ও টাকা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা পরিষদের পক্ষে জেলার অসচ্ছল ২০ জন মুক্তিযোদ্ধাকে ২০টি গরু ও ১৯ জন মুক্তিযোদ্ধাকে তিন হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংসদ মো. মজাহারুল হক প্রধান এসব গরু ও অনুদান দেন। এর আগে জেলা পরিষদ হলরুমে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক আবুবকর ছিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় সাংসদ মজাহারুল হক প্রধান, জেলা পরিষদের প্রধান নির্বাহী আজিজুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার এস এম লিয়াকত আলী, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদাত বক্তব্য দেন।