মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা আইয়ুব খানের আত্মহত্যার ঘটনার কারণ তদন্ত এবং এ জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন সিলেটের মুক্তিযোদ্ধারা। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের জিন্দাবাজার এলাকায় মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে বেলা পৌনে তিনটায় আয়োজিত মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মণ। সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মো. আবদুল খালিক, মো. মনাফ খান, নীলকান্ত সিংহ, গণদাবি পরিষদ সিলেটের সভাপতি শফিকুর রহমান, সাংবাদিক সাব্বির জালালাবাদী প্রমুখ। সিলেট প্রতিনিধি|