মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরসহ উপজেলার বিভিন্ন স্থানে সুরমা নদীর ভাঙনরোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল বুধবার দুপুরে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। উপজেলা পরিষদের সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেওয়া বক্তারা বলেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদ ভবনসহ বিভিন্ন স্থাপনা হুমকিতে রয়েছে। ইতিমধ্যে পরিষদ ভবনের সামনের সড়কের বেশ কিছু স্থান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙনরোধে ব্যবস্থা নেওয়ার জন্য বারবার দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষের টনক নড়ছে না। মানববন্ধন চলাকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফর আলী, ডেপুটি কমান্ডার মনফর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।