মুক্তিযোদ্ধাদের মিছিল-সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতা কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণার পর গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ শহরে তাৎক্ষণিক মিছিল ও সমাবেশ করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগ।শহরের রমিজ বিপণির দলীয় কার্যালয় থেকে প্রথমে মিছিল বের করেন জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আপ্তাবউদ্দিন আহমদ, প্রবীণ আইনজীবী ও মুক্তিযোদ্ধা আলী আমজাদ, সুরেশ চন্দ্র দাস প্রমুখ। পরে মুক্তিযোদ্ধারা মিছিল বের করেন। মিছিল শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে বক্তব্য দেন জেলা কমান্ডার নুরুল মোমেন, ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, যুবলীগের নেতা সিমন চৌধুরী প্রমুখ।