মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর ফুল ও মিষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষে তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি তাঁর শুভকামনা জানিয়ে তাঁদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি (এপিএস)-১ জাহাঙ্গীর আলম এবং এপিএস-২ সাইফুজ্জামান শিখর রাজধানীর মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে এই উপহারগুলো যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করেন। খবর বাসসের।
মুক্তিযোদ্ধারা তাঁদের কথা স্মরণ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ ছাড়া তাঁদের পুনর্বাসনের জন্য মোহাম্মদপুরে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা জানান। এই আবাসিক ভবনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রায় ৮০টি পরিবার বসবাস করে।