মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসন গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ, আওয়ামী লীগের নেতা নুরুল আবছার, ফরিদুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম, সাবেক কমান্ডার এল এম জি আবু তাহের, সাতকানিয়ার একমাত্র মহিলা মুক্তিযোদ্ধা স্বপ্না দত্ত চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, সাতকানিয়ার মানুষ আজও স্বাধীন হতে পারেনি। কারণ এ এলাকায় পাকিস্তানের প্রেতাত্মা এখনো কিলবিল করে। মুক্তিযোদ্ধাদের সন্তানেরা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতের রাজনীতিকে সমর্থন করে। এটা বড়ই লজ্জাজনক।