মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ লোহাগাড়া বিজয় মেলামঞ্চে গতকাল শুক্রবার বিকেলে ভোমরাদহ ও খনগাঁও ইউনিয়নের ৫১ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থা ‘আলোর পথে’ এ সংবর্ধনার আয়োজন করে। সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা জাহান মুক্তিযোদ্ধাদের হাত একটি করে কম্বল ও উপহারসামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান, আজহারুল ইসলাম, সংস্থার নির্বাহী পরিচালক মো. আজাদ আলী প্রমুখ বক্তৃতা করেন। সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি শহীদ হোসেন।