মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে গত শুক্রবার সন্ধ্যায় গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে উপজেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সামাজিক সংগঠন ‘আহ্বান’ অনুষ্ঠানটির আয়োজন করে। মুক্তিযুদ্ধের ওপর স্মৃতিচারণা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুস সামাদ মোল্যা। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস, আবদুর রাজ্জাক, সাইদুর রহমান প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।