মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এবিএনকে আদর্শ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে গত শুক্রবার বিদ্যালয় চত্বরে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফেরদৌস খান। আরও বক্তব্য দেন প্রধান শিক্ষক অশোক কুমার রায়, লোহাগড়া-লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম এবং মুক্তিযোদ্ধা ইউনুছ গাজী, মিজানুর রহমান মণ্ডল, কে এম আনোয়ারুল ইসলাম, ছলেমান মণ্ডল, গোলাম রসুল মোল্লা প্রমুখ।