মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫২ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে রূপগঞ্জ প্রেসক্লাব ও তারকা শিল্পীগোষ্ঠীর উদ্যোগে উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেট মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে নগদ অর্থ ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। পরে মহাদেব হালদার রচিত ও এম এ মোমেন পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক মায়ের কান্না মঞ্চস্থ করা হয়।