মুক্তিযোদ্ধাদের সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তুরাগে স্বাধীনতাসংগ্রামে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তুরাগ থানার কামারপাড়ার নতুন বাজারে তুরাগ প্রেসক্লাবের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি ১৭ জন মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সাহারা খাতুন বলেন, ‘এই দিনে মহান স্বাধীনতাযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো ২ লাখ মা-বোনকে গভীর শ্রদ্ধা জানাই। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা এ বাংলাদেশ পেয়েছি।’ প্রধান আলোচক ইস্টার্ন ইউনিভার্সিটির পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘আজকে অতি আনন্দের দিন যে তুরাগ থানার বীরদের সম্মাননা জানানো হচ্ছে।’
রাজধানী প্রতিবেদক