প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধাদের প্রতি মাসে সম্মানী ভাতা হিসেবে দুই হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সিলেট নগরের কবি নজরুল মিলনায়তনে গতকাল শনিবার এ ঘোষণা দেন। এটি চলতি বছরের জানুয়ারি থেকেই কার্যকর হবে।
সিলেট ও সুনামগঞ্জের ‘মুক্তিযোদ্ধা-মুক্তিযুদ্ধের প্রজন্ম-স্বাধীনতার সপক্ষের শক্তির সঙ্গে মতবিনিময়’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা গেজেট আকারে প্রকাশ ও ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে ট্রাইব্যুনাল গঠন করা হবে। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা করার বিষয়টি অর্থমন্ত্রী ইতিমধ্যে অনুমোদন করেছেন।