মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রথম আলোর প্রীতি সম্মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মুক্তিযুদ্ধের ৩৯তম বিজয় উত্সব উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের আমন্ত্রণে বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধিদল গত বছরের ১৪ থেকে ১৭ ডিসেম্বর কলকাতা সফর করে। এ প্রতিনিধিদলের সম্মানে প্রথম আলো গতকাল বুধবার দুপুরে কারওয়ান বাজারে নিজস্ব কার্যালয়ে এক প্রীতি সম্মিলনের আয়োজন করে। প্রীতি সম্মিলনে উপস্থিত ছিলেন মেজর জেনারেল আবদুুল মতিন, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আইন উদ্দিন (বীর প্রতীক), মেজর জেনারেল ইজাজ আহমেদ চৌধুরী (অব.), মেজর (অব.) ওয়াকার হাসান (বীর প্রতীক), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জালালউদ্দিন সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. নুরুল বশীর, কর্নেল (অব.) বজলুল গনি পাটোয়ারী (বীর প্রতীক), কর্নেল (অব.) মো. আমিনুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম (বীর প্রতীক), মেজর (অব.) মো. আব্দুস সালাম (বীর প্রতীক), ক্যাপ্টেন শাহ আসলাম পারভেজ, লেফটেন্যান্ট (অব.) এম এ ওয়াদুদ, ফ্লাইট লেফটেন্যান্ট এ কে এম সোলাইমান, মিনু হক ও তাঁর স্বামী শহুদুল হক ও নৌ কমান্ডো মো. এমদাদ হোসেন। তাঁদের অনেকেই স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রীতি সম্মিলনে যোগ দিতে এসেছিলেন।প্রীতি সম্মিলনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, উপসম্পাদক সাজ্জাদ শরিফ ও আনিসুল হক, ফিচার সম্পাদক সুমনা শারমীন, উপমহাব্যবস্থাপক (হিসাব) মো. জসিম উদ্দিন প্রমুখ।