মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর ও রাজশাহী বিভাগের আট জেলার খেতাবপ্রাপ্ত ৩০ জন মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের মধ্যে ৫৫ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল শনিবার জনতা ব্যাংকের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মধ্যে এক লাখ থেকে সাড়ে তিন লাখ টাকার চেক প্রদান করা হয়। গতকাল দুপুরে নর্থ ভিউ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের মহাব্যবস্থাপক সাঈদা সুলতানা। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক আবু নাসের। বক্তব্য দেন বীর প্রতীক আবদুল হাই সরকার, কাজী আকমল আলী, আবদুল মান্নান, বদিউজ্জামান, লে. কর্নেল (অব.) নজরুল হক ও তারামন বিবি।