মুক্তিযোদ্ধাদের সেবায় প্রথম জেরিয়াট্রিক মেডিসিন সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডিতে অবস্থিত জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে গতকাল শনিবার মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্যসেবায় প্রথমবারের মতো জেবিএফএইচ জেরিয়াট্রিক (বার্ধক্যজনিত রোগ) মেডিসিন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। নিউরো মেডিসিন, ইন্টারনাল মেডিসিন, ক্রিটিক্যাল মেডিসিন ইউনিট, হূদেরাগ, নিউরোলজি বিভাগের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ১২ শয্যার সেন্টারটি পরিচালিত হবে। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তম, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (কল্যাণ ও পুনর্বাসন) মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক, প্রজন্ম ‘৭১-এর চেয়ারম্যান শাহীন রেজা নূর প্রমুখ।অনুষ্ঠানটির সামগ্রিক ব্যবস্থাপনায় ছিলেন হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক জোনাইদ শফিক, ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক সরদার এ নাঈম।এখন থেকে সারা দেশের মুক্তিযোদ্ধারা স্বল্পমূল্যে চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন। এ ক্ষেত্রে তাঁকে গেজেট নম্বর ও সনদ দেখাতে হবে। যেকোনো ধরনের চিকিৎসার প্রয়োজনে ০১৭১৭৭৬০৩০০ এবং ০১৭১২০৩৯৭২৯ নম্বরে যোগাযোগ করা যাবে।গতকাল সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন কাঁকন বিবি বীর প্রতীক। এর আগে আরও চারজন অসুস্থ মুক্তিযোদ্ধা ভর্তি হয়েছেন। তাঁরা হলেন মো. আবদুল লতিফ, মো. আবদুল হালিম, মো. আবু তাহের ও মো. ফজলুল হক মিয়া। হূদেরাগ বিশেষজ্ঞ এম এ বাকী ও মেডিসিন বিশেষজ্ঞ মিনহাজ রহিম চৌধুরীর তত্ত্বাবধানে মুক্তিযোদ্ধারা চিকিৎসা নিচ্ছেন। এদিকে ১৫০ জন মুক্তিযোদ্ধাকে বিনা মূল্যে ইসিজি, এক্স-রে, রক্তের কোলেস্টেরল, লিভার ফাংশন, কিডনির সিরাম ক্রিয়েটিন, ব্লাড সুগার, বিএমআই, ব্লাড প্রেসারসহ মেডিকেল চেকআপ ও চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়েছে। টেলিভিডিও স্বাস্থ্যসেবা অনুষ্ঠিত হয়েছে সিটিসেলের জুমআলট্রা ও ইনসেপ্টা ফার্মাসিউটিউক্যালস লিমিটেডের সহযোগিতায়। বিজ্ঞপ্তি।