মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়া হলো ঈদ উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে মুক্তিযোদ্ধা ও নারী মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়া হলো ঈদ উপহার। শহীদ পরিবারের পক্ষে অধ্যাপক সাখাওয়াৎ হোসেন ওই উপহার তুলে দেন। গতকাল স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ সৈয়দপুর উপজেলা কমান্ডার একরামুল হক। সভায় অধ্যাপক সাখাওয়াৎ হোসেন বলেন, ‘মুক্তিযোদ্ধারা এ দেশের অহংকার। তাঁদের কারণেই আমরা মুক্ত স্বদেশ পেয়েছি। অথচ তাঁদের খবর সেভাবে কেউ রাখেন না।’
সৈয়দপুরের শহীদদের সন্তানেরা মুক্তিযোদ্ধা ও নারী মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এসেছে। পরে তিনি ১০০ মুক্তিযোদ্ধা ও ১৩ জন নারী মুক্তিযোদ্ধার হাতে একটি করে লুঙ্গি ও শাড়ি তুলে দেন। এ সময় পাশে ছিলেন তাঁর স্ত্রী সাবিহা হোসেন।