মুক্তিযোদ্ধার চোখ উপড়ে ফেলার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার বিলগ্রাম এলাকায় গতকাল শুক্রবার হাফিজুর রহমান নামের একজন মুক্তিযোদ্ধার ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাঁর চোখ উপড়ে ফেলার চেষ্টা করেছে। এলাকাবাসী জানান, বিলগ্রামের মুক্তিযোদ্ধা হাফিজুরের (৫৮) সঙ্গে প্রতিবেশী জাহাঙ্গীর হোসেনের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল সকালে হাফিজুর বাজারে যাওয়ার পথে জাহাঙ্গীরের নেতৃত্বে চার-পাঁচজন সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। তারা হাফিজুরকে মারধর করে এবং তাঁর চোখ উপড়ে ফেলার চেষ্টা করে।