মুক্তিযোদ্ধার তালিকায় গলদ রয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম সাজেদা চৌধুরী বলেছেন, ‘মুক্তিযোদ্ধার তালিকায় অনেক গলদ রয়ে গেছে। অনেকেই ভোল পাল্টিয়ে রাতারাতি মুক্তিযোদ্ধা হয়ে গেছেন।’ গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।১৯৭২ সালেই রাজাকারদের তালিকা তৈরি করা উচিত ছিল উল্লেখ করে সাজেদা চৌধুরী বলেন, ‘প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লা ঘুরে, বাড়ি-বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে রাজাকারদের তালিকা করা হবে।’কবে থেকে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা হবে, এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে সংসদ উপনেতা বলেন, ‘যাঁরা নিজামীদের দেশে এনেছেন, তাঁদের গাড়িতে-বাড়িতে রক্তে ভেজা জাতীয় পতাকা ওড়াতে সাহায্য করেছেন তাঁদেরও বিচার করা হবে।’ সভার শুরুতে সাজেদা চৌধুরী জাতির জনক, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধ ও সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং সদ্যপ্রয়াত পশ্চিম বাংলার সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ ও অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, আশিয়ান সিটির চেয়ারম্যান আয়মন আকবর সভায় উপস্থিত ছিলেন।