মুক্তিযোদ্ধার দুই মেয়েকে অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে এক মুক্তিযোদ্ধার দুই প্রতিবন্ধী মেয়েকে এক লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মুক্তিযোদ্ধা ফলতান আলীর প্রতিবন্ধী মেয়ে মোফেজা ও রোজা খাতুনের হাতে ওই টাকার চেক তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া উন্নয়ন ট্রাস্টের (ম্যাংগো ট্রাস্ট) উদ্যোগে এ অনুদান দেওয়া হয়েছে। ১৯৯৮ সালে ফলতান আলীর মৃত্যুর পর থেকে প্রতিবন্ধী দুই বোন মানবেতর জীবন যাপন করে আসছেন। এ নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।